Skip to main content

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞাপন জারি : জনপ্রশাসন সচিব

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞাপন জারি : জনপ্রশাসন সচিব।


সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছে। এটি নিয়ে তাড়াহুড়োর কিছু নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোজাম্মেল হক এ কথা বলেন।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত রোববার থেকে চলা দেশব্যাপী ছাত্র আন্দোলনের মধ্যেই বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি তুলে দেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটার দরকার নেই। কোটা পদ্ধতি তুলে দিলাম। প্রতিযোগিতার মাধ্যমে সবাই চাকরিতে আসবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের চাকরির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলন থেকে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এ সময় কোটা বাতিল করে প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তারা দ্রুত সময়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়ে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান।  

Comments

Popular posts from this blog

গ্রাম স্টেইন করার পদ্ধতি।

গ্রাম স্টেইনঃ  ( Gram staining, Gram's method) ব্যাক্টেরিয়া  সনাক্তকরণের জন্য বহুল ব্যবহৃত উপকরণ। ব্যাক্টেরিয়া সনাক্তকরণের জন্য এটিই মোটামুটি সবচেয়ে গ্রহণযোগ্য ও সফল পদ্ধতি। ১৮৮৪ সালে ডেনিশ বিজ্ঞানী  হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম  এ পদ্ধতি  আবিষ্কার  করেন। এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত এই পদ্ধতি অত্যন্ত সার্থকভাবে প্রয়োগ হয়ে আসছে। ইতিহাস ও নামকরণঃ এই পদ্ধতিটির নামকরণ করা হয়েছে আবিষ্কারক ক্রিস্টিয়ান গ্রাম ( Hans Christian Gram ) (১৮৫৩-১৯৩৮) এর নামে যিনি এ পদ্ধতি প্রথম প্রয়োগ করেন তার সহযোগী কার্ল ফ্রেডলেনডার ( Carl Friedländer ) এর সাথে বার্লিন শহরের একটি  হাসপাতালের  মর্গে কাজ করার সময়। তবে গ্রাম এ পদ্ধতি ব্যাক্টেরিয়াকে পৃথকীকরণের জন্য নয়, মূলত ফুসফুস কলাতে ব্যাক্টেরিয়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্যই প্রয়োগ করেছিলেন। তাঁর আবিষ্কৃত পদ্ধতিটি তিনি প্রকাশ করেন ১৮৮৪ সালে। গ্রাম স্টেইন পদ্ধতিতে ব্যাক্টেরিয়াকে দুইভাগে ভাগ করা হয়েছে ঃ ১। গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া এবং  ২। গ্রাম  নেগেটিভ ব্যাক্টেরিয়া । এ পদ...